Privacy policy
প্রাইভেসি পলিসি
সর্বশেষ হালনাগাদ: ১৬ নভেম্বর ২০২৬। আমরা যত কম সম্ভব তথ্য সংগ্রহ করি, আর যা করি তা খোলাখুলি জানাই।
ওয়েবসাইটে কোন তথ্য সংগ্রহ হয়
- অ্যাকাউন্ট বা ফর্ম নেই: এই ওয়েবসাইটে কোনো রেজিস্ট্রেশন, লগইন বা পেমেন্ট নেই। আপনি নাম, ফোন নম্বর বা ইমেইল এখানে জমা দেন না।
- ব্যবহারের পরিসংখ্যান: সাইটটি কেমন ব্যবহার হচ্ছে বোঝার জন্য আমরা Google Analytics ব্যবহার করতে পারি। এটি কুকির মাধ্যমে কোন পাতা দেখা হলো, কোন ডিভাইস ও আনুমানিক এলাকা থেকে, এ ধরনের তথ্য সংগ্রহ করে। আমরা এই তথ্য দিয়ে কাউকে ব্যক্তিগতভাবে শনাক্ত করার চেষ্টা করি না। ব্রাউজারের সেটিং থেকে কুকি বন্ধ করতে পারেন।
- হোস্টিং লগ: আমাদের হোস্টিং সেবাদাতা নিরাপত্তা ও সাইট চালু রাখার জন্য সাধারণ সার্ভার লগ (যেমন IP ঠিকানা, সময়) রাখতে পারে।
- ফন্ট: বাংলা ফন্ট দেখানোর জন্য পাতাগুলো Google Fonts থেকে ফন্ট লোড করে, ফলে Google আপনার IP ঠিকানা দেখতে পায়।
Messenger, Instagram ও WhatsApp-এ মেসেজ
- আপনি আমাদের মেসেজ করলে সেই মেসেজ Meta (Facebook, Instagram, WhatsApp)-এর নিজস্ব প্রাইভেসি নীতির আওতায় থাকে।
- Messenger ও Instagram-এ দ্রুত উত্তর দিতে আমরা একটি AI সহকারী ব্যবহার করি। আপনার মেসেজের লেখা উত্তর তৈরির জন্য একটি AI সেবায় (Anthropic-এর Claude) পাঠানো হয়, আর কথোপকথনের প্রসঙ্গ মনে রাখতে মেসেজগুলো আমাদের অটোমেশন সিস্টেমে সংরক্ষিত থাকে। প্রয়োজনে আমাদের টিমের সদস্যরা কথোপকথন পড়ে উত্তর দেন।
- আমরা আপনার মেসেজ বিক্রি করি না এবং বিজ্ঞাপনদাতাদের সঙ্গে শেয়ার করি না।
তথ্য মুছে ফেলতে বা জানতে চাইলে
আমাদের কাছে আপনার কোন মেসেজ সংরক্ষিত আছে জানতে, বা তা মুছে ফেলতে চাইলে Messenger অথবা WhatsApp-এ "Delete my data" লিখে জানান। আমরা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে ব্যবস্থা নেব।
বাইরের লিংক
আমাদের লেখায় তথ্যসূত্র হিসেবে অন্য ওয়েবসাইটের লিংক থাকে। সেসব সাইটের প্রাইভেসি নীতির দায় আমাদের নয়।
শিশুদের তথ্য
এই সাইট সাধারণ পাঠকের জন্য। আমরা জেনেশুনে ১৩ বছরের কম বয়সী কারও কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না।
পরিবর্তন
এই নীতি বদলালে এই পাতায় নতুন তারিখসহ প্রকাশ করব।